প্রেস বিজ্ঞপ্তি :

সাবেক জেলা সমবায় অফিসার ও কক্সবাজার শহরের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ নাহার হেফজ-এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি মো: বখতিয়ার কামাল স্মরণে গত শনিবার (১৮ জুলাই) সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির উদ্যোগে কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে মরহুমের বর্নাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মরহুমের জ্যেষ্ঠ সন্তান শাফায়েত কামাল সৌরভ, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোছাইন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক মাস্টার নুরুল আলম, সদস্য ও বিশিষ্ট ব্যাংকার এম. জাহেদ উল্লাহ জাহেদ, সদস্য মাওলানা ফারহান উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ সেলিম, প্রধান শিক্ষক মোহাম্মদ লোকমান হাকিম প্রমুখ। সহকারী শিক্ষক সাহেদ উল্লাহ’র কোরআন তেলাওয়াত ও সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ, কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপক আব্বাস উদ্দিন, কমিটির কর্মকর্তা মোহাম্মদ নুরুল হুদা সহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ নাহার হেফজ-এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি মো: বখতিয়ার কামালের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি একজন শুধু সরকারি অফিসার নয়, একজন প্রকৃত সমাজ সংস্কারক ছিলেন। অত্যন্ত সজ্জন ও মানবিক গুণাবলী সম্পন্ন মো: বখতিয়ার কামাল শিষ্টাচার ও নৈতিকতা সমৃদ্ধ পরিশুদ্ধ সমাজ গঠনে যে অবদান রেখেছেন, তা নিঃসন্দেহে অনুসরণীয় ও প্রশংসনীয়। জীবদ্দশায় স্থানীয় মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন কল্যানকর প্রতিষ্ঠানের সাথে তাঁর সক্রিয় সম্পৃক্ততা তাঁকে অমর করে রাখবে।

স্মৃতিচারণের পূর্বে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে পবিত্র কোরআন খতম করা হয়। স্মৃতিচারণ শেষে মাওলানা ফারহান উল্লাহ’র পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার ও শহরের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ নাহার হেফজ-এতিমখানা পরিচালনা কমিটির সহ সভাপতি মো: বখতিয়ার কামাল গত ১০ জুলাই চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালে ৬৮ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। পরদিন ১১ জুলাই কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরা তাঁর বাসভবন সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনের মাঠে বিশাল নামাজে জানাজা শেষে তাঁকে রুমালিয়ার ছরা বড় কবরস্থানে দাফন করা হয়।
ছবি : সাবেক সমবা