মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

প্রবীণ সাংবাদিক ও কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবাল (৭৪) এর মৃত্যুতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না গভীর শোক করেছেন।

এক শোক বার্তায় তিনি মরহমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এমপি শামীম আরা স্বপ্না তাঁর শোকবার্তায় বলেন, সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও অবদান কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী একজন অভিজ্ঞ সাংবাদিক এবং গণমাধ্যমের নিবেদিতপ্রাণ কর্মী হারালো। এমপি শামীম আরা স্বপ্না বলেন, মরহুম আতাহার ইকবাল ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশের একজন সৈনিক, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন কক্সবাজার মহকুমা সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাবেক জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।

প্রসঙ্গত, বুধবার (২২ জুলাই) রাত ১ টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়ার পল্লবী লেইনস্থ নিজ বাসবভনে আতাহার ইকবাল (৭৩) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বুধবার আসরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে আতাহার ইকবালের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।