নিজস্ব প্রতিবেদক:
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা সম্পন্ন হয়েছে।
২০ জুলাই সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এতে অংশীজনেরা নিজস্ব মতামত তুলে ধরে বক্তব্য রাখেন।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে। আইনশৃঙ্খলা আরো উন্নতির চেষ্টা করতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই যেকোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, এনসিপির আহবায়ক প্রফেসর আখতারুল আলম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুখসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
