জসিম উদ্দিন টিপু, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে সি-বিচ বিওপির সদস্যরা মেরিন ড্রাইভ সড়কের তুলাতুলি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
