জি. এম. ইশরাফ উদ্দিন;
নব কিশোরের হৃদয়জুড়ে
প্রথম প্রেমের নীরব ঢেউ,
চোখের ভাষায় লুকিয়ে থাকে
অজানা কত রঙিন ঢেউ।
একটি চোখের চাওয়া-পাওয়া,
একটি হাসির মায়াবী রেশ,
তাতেই যেন বদলে যায়
পুরো আকাশ, পুরো দেশ।
কাঁপা কাঁপা সেই অনুভূতি
মেঘের মতো ভাসে মনে,
একটু ছোঁয়ার কল্পনাতে
হৃদয় জ্বলে গোপন ক্ষণে।
প্রথম প্রেম বড়ই কোমল,
কাঁচের মতো স্বচ্ছ তার মন,
একটু অভিমান, একটু হাসি—
এভাবেই গড়ে ভালোবাসার ক্ষণ।
হাতের ছোঁয়া না পেলেও
স্বপ্ন ছুঁয়ে যায় গভীর রাতে,
চাঁদের নিচে একলা বসে
লিখে যায় প্রেম গোপন পাতায়।
নব কিশোর জানে না তখন,
প্রেম কি শুধু পাওয়া, নাকি হারানো—
তবু সেই অনুভূতির ভেতরেই
জীবন শেখে বাঁচার মানে,
ভালোবাসার গোপন ভাষা জানানো।
