তুফায়েল আহমদ:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় চৌফলদন্ডী ইউনিয়ন এর পূর্ব হিন্দু পাড়া ও বণিক পাড়ায় মন্দির পরিদর্শনকালে বণিক পাড়া মন্দিরের পার্শ্ব সড়কটি দ্রুত সংস্কারের নির্দেশ দেন। এতে স্থানীয় জনগণের খোঁজ খবর নেন এবং শিশুদের মাঝে সাবান, প্যাম্পাসসহ সামগ্রী বিতরণ করেন।
পরিদর্শনকালে ইউএনওর সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মনজুর আলম।
তিনি বলেন, চৌফলদন্ডী একটি ঐতিহ্যবাহী সামপ্রদায়িক সম্প্রীতির ইউনিয়ন। এখানে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করণে আমরা বদ্ধপরিকর।
পরিদর্শনকালে স্থানীয় হিন্দু নেতৃবৃন্দকে মণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগানোসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পাদনের তাগিদ দেন উপজেলা নির্বাহী অফিসার।

এর আগে পূজা মন্ডপে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বীরা।

এ সময় উপজেলা প্রকৌশলী আল মঈন শাহরিয়ার, চৌফলদন্ডী ইউনিয়ন দুর্গাপূজা কমিটির সভাপতি সুরেষ শর্মা, মেম্বার আইয়ুব আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।