লেখক: জি এম ইশরাফ উদ্দিন;
শব্দ দিয়ে মানুষকে বাঁধা যায়।
শব্দই দেয় শাসন, শব্দই দেয় সাজা।
মানুষ হারায় নিজের অস্তিত্ব,
সম্পর্ক বেঁচে থাকে শুধু শব্দে।
ক্ষুধা মানুষকে বাঁচতে শেখায়,
অপমান মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়।
বিলাসিতা দিয়ে মানুষকে যুদ্ধ শেখানো যায় না,
অভাব মানুষকে খাঁটি করে,
অস্ত্রের মতো শক্তি দান করে।
মানুষ দুঃখের তৈরি,
হাসিটা শুধু অভ্যাসের।
গরিবের বিলাসিতা লবণ-পান্তা,
শক্তি আছে বটে, তবে অপমান নেই।
মানুষ কি সত্যিই সত্য খোঁজে,
নাকি শুধু স্বস্তিদায়ক ব্যাখ্যা খোঁজে?
