নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের সাবেক এমপি জাফর আলম ও তার স্ত্রী মিসেস শাহেদা বেগম এর স্থাবর/অস্থাবর সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৮ অক্টোবর দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা গেছে।
আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, জাফর আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মামলায় কারান্তরীণ রয়েছেন।
সাবেক এমপি জাফর ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
