ডেস্ক নিউজ:

মেয়ের একটি ইচ্ছা পূরণ করতে দুবাইয়ের এক শেখ মাত্র পাঁচ মিনিটে খরচ করেছেন প্রায় ৫ কোটি টাকা। আর এই বিপুল অর্থ তিনি ব্যয় করেছেন একটি বিরল সাদা বাজপাখি কিনতে।

ঘটনাটি ঘটেছে আবুধাবি ইন্টারন্যাশনাল হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশনে। সেখানে নিলামে তোলা হয়েছিল ‘খারমুশা পিওর আল্ট্রা হোয়াইট’ নামের একটি বিরল সাদা ফ্যালকন।

পাখিটি দেখে শেখের ছোট মেয়ে খুব পছন্দ করে ফেলে। মেয়ের ইচ্ছা পূরণে তিনি নিলামে অংশ নেন এবং শেষ পর্যন্ত ১৫ লাখ সংযুক্ত আরব আমিরাত দিরহামে পাখিটি কিনে নেন।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।

বিলাসবহুল গাড়ি, ঘড়ি বা গয়না নয়, মেয়ের পছন্দের একটি পাখির জন্য এত বড় অঙ্কের অর্থ খরচ করায় ঘটনাটি দ্রুত আলোচনায় আসে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ফ্যালকন বা বাজপাখি শিকার ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ায় বিরল ও প্রশিক্ষিত পাখির দাম অনেক সময় অত্যন্ত বেশি হয়ে থাকে।