নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ১৬ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত তিনজন এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, চোর, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে কক্সবাজার পৌরসভা ও আশপাশের বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও আদালতের পরোয়ানাভুক্ত মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ১৬ মাদকসেবী হলেন—মোহাম্মদ বাদশাহ (৩৯), ওমর ফারুক বাদশাহ (৫০), মোহাম্মদ তাসমিন হোসাইন (২৫), সালা উদ্দিন (৪০), আমজাদ হোসেন (২৭), মোহাম্মদ ইউসুফ (২৮), মোহাম্মদ রাবিন (২০), মোহাম্মদ শফিক (২২), মাহমুদ রিফাত (২০), আহাম্মদ কবির (২০), ফয়েজ আহাম্মদ (৩২), মো. তারেক (২০), আজাদ বিন আয়াত (২০), মো. খুরশেদ (২৫), গোলামুর করিম (৩৯) ও মোহাম্মদ কাশেম (২২)।
এ ছাড়া ধর্তব্য অপরাধে গ্রেফতার তিনজন হলেন—তামিম ইকবাল (২০), মোহাম্মদ জালাল মিয়া (৪৬) ও হেলাল উদ্দিন (২৭)।
পরোয়ানাভুক্ত গ্রেফতার ১৩ জন হলেন—মো. নাছির, রহিম উল্লাহ রকি, জাহাঙ্গীর আলম (৩০), মিজানুর রহমান (২৮), নুরুল আবছার (৩৫), নুরুল আজিম (৩৩), নুরুল কাদের (২৭), জয় বন্ধুন দে, মো. বেলাল হোসেন, দিদারুল আলম (৩৬), জাহেদুল ইসলাম নিমাত (২৬), মুহাম্মদ রিপন ও রবিউল করিম (৪৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও পিএমখালী, খুরুশকুল, ঝিলংজা ও চৌফলদণ্ডীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি কক্সবাজারের বাইরে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
