সংবাদ বিজ্ঞপ্তি:
শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ আলমগীরের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ১০ অক্টোবর রোববার সকাল ১০টায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

তিনি কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার বাসিন্দা ছিলেন।

মাওলানা আলমগীর ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ইসলামী আন্দোলন ও দাঈ হিসেবে কক্সবাজার অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এছাড়া মরহুম মাওলানা আলমগীর কক্সবাজারের পরিচিত ইসলামি বক্তা, চিন্তাবিদ, লেখক ও রাজনীতিক ব্যাক্তি ছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে জেলার বিভিন্ন স্থানে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এবং বিভিন্ন মসজিদের খতিব ও ইমাম ছিলেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য ২০২১ সালের ৬ অক্টোবর সকাল ১১ টায় ওলামা মাশায়েকের এক অনুষ্ঠানে ব্রেইন স্ট্রোক করলে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ৯ অক্টোবর রাতে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয় পরের দিন ১০ অক্টোবর সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।