বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ।
বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল আগামী ২০তম এশিয়ান গেমস-২০২৬ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত জাপানে অবস্থান করবেন।
সভাপতির বিদেশ অবস্থানকালীন সময়ে নাজিম উদ্দিন আহমেদ তাঁর নিজ দায়িত্বের পাশাপাশি বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
ফেডারেশন সূত্র জানায়, সভাপতি দেশে প্রত্যাবর্তনের পর নাজিম উদ্দিন আহমেদ পুনরায় সহ-সভাপতি হিসেবে তাঁর স্বীয় দায়িত্বে বহাল থাকবেন।
