সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়েছে, রাষ্ট্রীয় কাজ ও দাফতরিক নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ কিংবা ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নির্দেশনাটি বুধবার থেকেই কার্যকর হবে। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তরকে এ সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নের জন্য অনুরোধ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, সরকারি দাফতরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট পদবিগুলো সম্মানসূচক বিশেষণ ছাড়াই উল্লেখ করতে হবে।
