রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চিকিৎসক ডা. মুহাম্মদ তাশদীদ নূর।

পেশাগত জীবনে চিকিৎসক ডা. তাশদীদ নূর শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড, ক্রীড়া ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। স্থানীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত।

তিনি রাঙ্গুনিয়ার একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার দাদা মরহুম আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছফা ১০ নম্বর পদুয়া ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন। নানা আলহাজ্ব নূরুল ইসলাম ছিলেন দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও মগনামার সাবেক চেয়ারম্যান। তিনিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা হিসেবে এলাকায় অবদান রাখেন।

ডা. তাশদীদ নূর রাঙ্গুনিয়ার শিক্ষানুরাগী ও সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন মুহাম্মদ শওকত আলী নূর এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা জাহানের দ্বিতীয় সন্তান।

ব্যক্তিজীবনে তিনি এক পুত্র সন্তানের জনক। তার সহধর্মিণী ডা. জায়মা তাজিন চৌধুরীও একজন চিকিৎসক। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরীর জামাতা।