নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ (১৭৯৫৫) কে জামালপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে বদলী করা হয়েছে। গত ৩১ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে মোহাম্মদ রহমত উল্লাহ সহ ২ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে বদলী করা হয়।
প্রজ্ঞাপনে বদলী হওয়া কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলীকৃত নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায়, আগামী ৬ সেপ্টেম্বর অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক “স্ট্যান্ড রিলিজ” বলে গণ্য হবেন মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলী হওয়া কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ বিসিএস (প্রশাসন) ৩৫ ব্যাচের সদস্য এবং কক্সবাজার জেলা পরিষদে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর যোগদান করেছিলেন। যোগদানের মাত্র সাড়ে ৮ মাসের মধ্যে তাঁকে অন্যত্র বদলী করা হলো। প্রসঙ্গত, কক্সবাজার জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহকে জামালপুরে বদলী করা হলেও তাঁর স্থলে নতুন কোন কর্মকর্তা এখনো নিয়োগ দেওয়া হয়নি।
