সিবিএন:
চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলায় নির্মিত হতে যাচ্ছে নান্দনিক সৌন্দর্যমন্ডিত মিনি স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামকে প্রকৃত রূপ দিতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের পরামর্শক্রমে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন কার্যক্রমের বিশেষজ্ঞ প্রকৌশলী টীম সরেজমিনে দুই উপজেলার বিভিন্ন মাঠ পরিদর্শন করেন ক্রীড়া মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি টিম।
সোমবার (২৭ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ প্রকৌশলী প্রতিনিধি টিম উপজেলার ডুলাহাজারা খেলার মাঠ, পৌরসভার মগবাজার কমিউনিটি সেন্টার মাঠ ও মাতামুহুরী উপজেলার বদরখালী ডিগ্রি কলেজ, স্কুল মাঠসহ ৭টি খেলার মাঠ এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি টিমের সাথে ছিলেন, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার, সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সিনিয়র সহ -সভাপতি ইউসুফ বদরী, স্বরাষ্ট্র মন্ত্রীর প্রেস সচিব সাংবাদিক ছফওয়ানুল করিম, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নঈম লিটনসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া ও মাতামুহুরীতে নির্মিত হচ্ছে নান্দনিক মিনি স্টেডিয়াম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
