নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সদস্য সচিব ও সদরের খুরুশকুলের কাজী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মনজুর আলমের বড় ভাই বদর আলম (৮০) ইন্তেকাল করেছেন।
রবিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ৬ ছেলে ৩ মেয়ে সন্তানের জনক। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন বদর আলম। তিনি খুরুশকুল ৭ নং ওয়ার্ডের গাজীরডেইল এলাকার বাসিন্দা।
মরহুমের নামাজে জানাজা আজ এশার নামাজের পর গাজিরডেইল বড় কবরস্থান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কাজী মাওলানা মুহাম্মদ মনজুর আলম।
মরহুম ভাইয়ের জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।
