ইমাম খাইর, সিবিএন:
দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ২৮ আগস্ট, শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই রাতে শহরের বড় বাজারস্থ ফেডারেশন এর কার্যালয়ে নির্বাচন কমিশনের বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী ও নির্বাচন কমিশনার সালাহ উদ্দিনের উপস্থিতিতে বিস্তারিত তফসিল ঘোষণা দেন অপর নির্বাচন কমিশনার সৈয়দ নজরুল ইসলাম।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২৬ জুলাই, ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ ও অন্তর্ভুক্তি ২৭-২৮ জুলাই, আপত্তির ওপর শুনানি, অন্তর্ভুক্তি ও নিষ্পত্তি ৩১ জুলাই, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ আগস্ট, মনোনয়ন ফরম বিতরণ ৩-৪ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ৫-৬ আগস্ট, মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭ আগস্ট, বৈধ মনোনয়ন ঘোষণা ৯ আগস্ট, মনোনয়ন সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১০ আগস্ট, চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ ১০ আগস্ট, মনোনয়নপত্র প্রত্যাহার ১২ আগস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ আগস্ট, প্রতীক বরাদ্দ ১৪ আগস্ট। সর্বশেষ ২৮ আগস্ট, শুক্রবার বহুল কাঙ্ক্ষিত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে।
দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণাকালে ফেডারেশনের উপদেষ্টা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, আলহাজ্ব ফিরোজ আহমদ ওসমানী, জেবর মুল্লুক, শওকত ওসমান পেয়ারু, ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগরসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক ভোট গ্রহণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মাস্টার বোরহান উদ্দিন চৌধুরী।
যেকোনো প্রয়োজনে নির্বাচন কমিশনের সদস্যদের সাথে যোগাযোগ করতে ব্যবসায়ী ও ভোটারদের অনুরোধ করা হয়েছে।
সেই সঙ্গে ঘোষিত তফসিলের সময়সূচি অনুসরণ করে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সন্ধ্যা ৭ টা থেকে রাত দশটা পর্যন্ত চলমান থাকবে।
ভোট গ্রহণ ২৮ আগস্ট
কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
