নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার জেলার চকরিয়া, রামু ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাকবলিত হতদরিদ্র ১৫ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল।

এর মধ্যে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রায় ৬০০ পরিবার, রামু চাইল্যাতলী রশিদিয়া আজিজুল উলুম মাদ্রাসা মাঠে প্রায় ৫০০ পরিবার, সদরের ছুরুতিয়া ফাজিল মাদ্রাসা মাঠে প্রায় ৩০০ পরিবার, শহরের টেকপাডা বিএফডিসি মাঠে প্রায় ২০০ পরিবার ও কলাতলীতে প্রায় ১০০ পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। তারা পেয়েছে চাল, ডাল, তেল, লবন, চিড়া, চিনি, ওরাল স্যালাইন, বিশুদ্ধ খাবার পানিসহ প্রায় ৪০ মেট্রিকটন খাদ্যসামগ্রী।

২৫ জুলাই লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-এ১ এর উদ্যোগে এই মানবিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে। খাদ্য সামগ্রী পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে বন্যা দুর্গতরা।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুৎফুর রহমান কাজল এমপি। তিনি মানবিক কর্মসূচির জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫এ১ এর জেলা গভর্নর লায়ন নওজাত শারওয়াত ইসলাম, ১ম জেলা গভর্নর লায়ন আব্দুল হোসেন খন্দকার, ২য় জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকা, প্রাত্তন জেলা গভর্নর লায়ন কল্পনা রাজিউদ্দিন, ক্যাবিনেট সেক্রেটারি, ক্যাবিনেট ট্রেজারারসহ জেলা লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করেন, লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের এডমিন লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন, ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফারহান জান্নাত, ক্লাব ফাস্ট প্রেসিডেন্ট লায়ন মিজানুল করিম, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন সামশুউদ্দিন ফারুকী, লায়ন দেলাওয়ার হোসেন সিআইপি. লায়ন বেলাল উদ্দিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রীডমের এডমিন লায়ন ইঞ্জিনিয়ার মো. সাহেদ সালাউদ্দিন বলেন, মানবিক বন্যাকবলিত ১৫ শতাধিক মানুষের পাশে দাঁড়িয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল। বন্যার শুরু থেকেও ব্যক্তিগতভাবে লায়ন্সের সদস্যরা ত্রাণ সহায়তা দিয়েছে। যে কোন দুর্যোগ ও মানবতার প্রয়োজনে আমরা সবসময়ই মানুষের পাশে থাকবো।