জসিম উদ্দিন টিপু, টেকনাফ:
টেকনাফে র‍্যাবের অভিযানে চাঁদাবাজির মামলার মোঃ সাইফুল্লাহ (৩০) নামক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হোয়াইক্যং রইক্ষ্যং এলাকার রসিদ আহমদের ছেলে।
র‍্যাব সুত্র জানায়,১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-২ এর চৌকষ আভিযানিক দল হোয়াইক্যংয়ের আমতলী এলাকায় অভিযান চালিয়ে
চাঁদাবাজি মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।
র‍্যাবের মিডিয়া বিভাগের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজি মামলার পলাতক আসামি সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।