সংবাদ বিজ্ঞপ্তি :
দেশের স্বাস্থ্য খাতে দক্ষ জনবলের ঘাটতি পূরণ এবং তৃণমূল পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১০ হাজারের বেশি প্রশিক্ষিত কমিউনিটি প্যারামেডিককে (সিপি) সরকারি স্বাস্থ্যসেবার মূলধারায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর মিরপুর-১৪ ঢাকা এলাকার সাইক কলেজ অব মেডিকেল ইনস্টিটিউট হলরুমে ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ কেন্দ্রীয় কমিটির মিলনমেলা ও নবগঠিত কমিটির পরিচিতি সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রশিক্ষণপ্রাপ্ত এই জনবলকে সরকারি স্বীকৃতি ও সুনির্দিষ্ট নীতিমালার আওতায় এনে কাজে লাগানো হলে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ইতিবাচক ও টেকসই পরিবর্তন সম্ভব।
মিলন মেলা ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিপিএইচটি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রকাশ মেডিকেল ইনস্টিটিউটের চেয়ারম্যান মীর রবিউল করিম।
প্রধান উপদেষ্টা ছিলেন সাইক গ্রুপের চেয়ারম্যান আবু হাসানাত মো. ইয়াহিয়া। সভাপতিত্ব করেন ফাস্ট হেলথ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি আনজুমান চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদিকা সোনিয়া খান।
এছাড়া প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ ডাঃ হালিদা হানুম আক্তার, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ বাসিদুল ইসলাম, ডাঃ জাহেদ মোহাম্মদ মাসুদ, মোঃ শাহাদাত হোসেন, আনিসুর রহমান, ডাঃ লুৎফুর নাহার, মো: মিজানুর রহমান, মোঃ আনারুল ইসলামসহ সংশ্লিষ্ট মান্যগন্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
