ডেস্ক নিউজ:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কক্সবাজার সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে কক্সবাজার সিটি কলেজ আবারও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। গতকাল প্রকাশিত ফলাফলে দেখা যায়—
৩য় বারের মতো শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও আরএসএল জাহাঙ্গীর আলম।
৫ম বারের মতো শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
এছাড়াও ১ম বারের মতো, শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার গ্রুপ নির্বাচিত হয়েছে কক্সবাজার সিটি কলেজ গার্ল-ইন-রোভার গ্রুপ, শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন জান্নাতুল কেয়া মুন্নী (প্রভাষক, সিইসি), শ্রেষ্ঠ গার্ল-ইন-রোভার নির্বাচিত হয়েছেন জেলা গার্ল-ইন-রোভারের ডিএসআরএম সাদিয়া ওসমান সামি।
এ সাফল্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর আকতার উদ্দিন চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“শিক্ষা, সংস্কৃতি ও স্কাউটিং—সব ক্ষেত্রে কক্সবাজার সিটি কলেজের ধারাবাহিক সাফল্য আমাদের গর্বিত করে। এ অর্জনের পেছনে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।”
জেলা রোভারের কমিশনার ও গ্রুপ সম্পাদক এহছানুল হক হেলালী বলেন,
“কক্সবাজার সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ দীর্ঘদিন ধরে যে মান ও শৃঙ্খলা ধরে রেখেছে, এ ফলাফল তারই স্বীকৃতি।”
শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়ে জাহাঙ্গীর আলম বলেন,
“এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। রোভার আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক ও নেতৃত্বগুণ বিকাশে কাজ করে যেতে চাই।”
গার্ল-ইন-রোভার শিক্ষক জান্নাতুল কেয়া মুন্নী বলেন,
“আমাদের মেয়েরা যে সক্ষমতা ও নেতৃত্ব দেখাচ্ছে, এ অর্জন তার প্রমাণ। সবার সহযোগিতায় সামনে আরও ভালো করতে চাই।”
এছাড়াও দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গসংগীত, নজরুল সংগীত, রবীন্দ্রসংগীত ও তাৎক্ষণিক অভিনয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন পুষ্পেন দাশ, ঐশী বিশ্বাস এবং রোভার সদস্য নুরুল আমিন।
সকল বিজয়ী ও সংশ্লিষ্টদের প্রতি রইল প্রাণঢালা অভিনন্দন।
