ইমাম খাইর, সিবিএন: কক্সবাজারের সাগরপাড়ে ঢেউয়ের সুরে মিশে গেল নারীর সৃজনশীলতা, স্বপ্ন ও সাগরের সুবাস। “সাগরের স্বাদ – দ্য সি-ফুড ফেস্টিভ্যাল” পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে স্থানীয় নারীরা তাঁদের হাতের জাদুতে সাগরের গল্প তুলে ধরেছেন অসাধারণ সামুদ্রিক খাবারের মাধ্যমে।