সিবিএন ডেস্ক ;
কক্সবাজারের ইনানী বিচ এলাকায় একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে ‘টুপটুপ’ নামে ওই রিসোর্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৭টা ২৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পান। সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। আমাদের উদ্ধারকর্মীরা কাজ করছেন।’
যোগাযোগ করা হলে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা সাইদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
