নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে সমুদ্র সৈকত ও তৎসংলগ্ন পর্যটন এলাকায় গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধে সচেতনতা সৃষ্টি ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
১১ নভেম্বর কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩ তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই উদ্যোগ নেয়া হয়েছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকায় গবাদি পশুর মালিকের অসচেতনতার কারণে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো গবাদি পশু অবাধে বিচরণ করছে। এর ফলে সৈকতের বালিয়াড়িতে যত্রতত্র মলমূত্র ত্যাগের মাধ্যমে পরিবেশ বিঘ্নিত হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণ বিধানাবলি এবং প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
সৈকত এলাকার নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে সমগ্র সৈকত এলাকায় মাইকিং কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে।
এছাড়াও আগামী ১৮ নভেম্বরের পর সৈকত ও সংলগ্ন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ওই পশু আটক করে তাৎক্ষণিকভাবে নিলামের ব্যবস্থা করা হবে বলে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম পাঠানো এক চিঠিতে এই তথ্য জানা গেছে।
বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩ তম সভার সিদ্ধান্ত:
কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক পর্যটন সেলের সহকারী কমিশনার মো: মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত অফিস স্মারকে জানা গেছে,
১. বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিন দেশি-বিদেশি বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। পর্যটকদের নিরবচ্ছিন্ন নিরাপত্তা বিধান, সৈকতের প্রাকৃতিক সৌন্দির্য রক্ষা, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক মানের পর্যটন-বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ একান্ত আবশ্যক।
২. কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে নোজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চতর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সৈকত এলাকায়) স্থানীয় কিছু অসাধু ব্যক্তি বা পশুর মালিকদের অসচেতনতার কারণে প্রতিদিন বিপুলসংখ্যক গবাদি পশু (গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি) অবাধে বিচরণ করছে। এর ফলে সৈকতের বালিয়াড়িতে যত্রত্র মলমূত্র ত্যাগের মাধ্যমে মারাত্মক দুৰ্গন্ধ ছড়াচ্ছে। সৈকতের প্রাকৃতিক ও নান্দনিক পরিবেশ চরমভাবে বিম্নিত হচ্ছে। আগত পর্যটকদের স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যময় চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা ও নিরাপত্তা বুঁকির সৃষ্টি হচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিবেশ সংরক্ষণ বিধানাবলি এবং প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
৩. কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সমুদ্র সৈকত সংলনগ্ন এলাকা এবং পাৰ্ম্বর্তী ওয়ার্ডসমূহে মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়বর্ণিত শর্তাবলি ও সতর্কবার্তা ব্যাপক প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-
(ক) কক্সবাজার সমুদ্র সৈকত ও পর্যটন জোনের কোনো পয়েন্টে কোনো অবস্থাতেই কোনো ধরনের গবাদি পশু উন্মুক্তভাবে বিচরণ বা বেঁধে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ
(খ) অদ্য থেকে গবাদিপশুর মালিকগণ নিজ দায়িত্বে, নির্দিষ্ট ব্যক্তিগত জায়গায় বেঁধে বা নির্ধারিত স্থানে রেখে গবাদি পশু লালন-পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সমুদ্র সৈকত এলাকার পরিষচ্ছন্নতা ও সৌন্দির্য রক্ষায় আপনাদের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য
(গ) আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখের পর সমুদ্রসৈকত ও তৎসংলগ্ন পর্যটন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণ করা হবে। পাশাপাশি উক্ত পশু আটক করাসহ তাৎক্ষণিক আইনানুগভাবে নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. এমতাবস্থায়, উক্ত প্রচার-প্রচারণার স্থিরচিত্র (ছবি) এবং ভিডিও ফুটেজ জেলা প্রশাসনের পর্যটন সেলে জরুরিভিত্তিতে প্রেরণ নিশ্চিত করতঃ আগামী ১৪ নভেম্বর ২০২৬ তারিখের পূর্বেই সমগ্র সৈকত এলাকায় মাইকিং কার্যক্রম জোরদার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।