কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন যুবদল নেতা দিদারুল ইসলাম (দিদার)। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই নেতাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা।
দিদারুল ইসলাম পেকুয়া সদর পূর্বজোন যুবদলের আহ্বায়ক, পেকুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং পেকুয়া সদর পূর্বজোন যুবদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিদারুল ইসলামকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রাখা হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে আলোচনা বাড়ছে। দিদারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।

এ অবস্থায় পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিদারুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে স্থানীয়দের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্বাচনের তফসিল, দলীয় সিদ্ধান্ত এবং তাঁর আনুষ্ঠানিক বক্তব্যের অধীর অপেক্ষা রয়েছেন ইউনিয়নের সাধারণ জনতা।