এম. মনছুর আলম, চকরিয়া:

“ধর্ম যার যার, উৎসব সবার”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া থানার কনফারেন্স রুমে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূর আলম মাসুম সিদ্দিকী।

এ ছাড়া বক্তব্য দেন চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।