জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রাং।

আজ ১০মে রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম এই পদে অধ্যাপক ইসরাফিল প্রাং কে নিয়োগ দেন।

অধ্যাপক ইসরাফিল চারুকলা অনুষদের সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি গ্রাফিকস ডিজাইন বিভাগের শিক্ষক।

এর আগে আজ দুপুর ২টার দিকে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, “ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি, কোনো চাপে পড়ে না।”