নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সফরে আসছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আগামীকাল ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনের সফরে তিনি কক্সবাজারের বিভিন্ন বনাঞ্চল ও সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় বনায়ন কার্যক্রম, কচ্ছপ হ্যাচারি স্থাপনের সম্ভাব্য স্থান এবং বন ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে ১৫ অক্টোবর জারি করা এক সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ২০ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছাবেন।
পরে কক্সবাজারের বন কনজারভেশন রেস্ট হাউসে উপস্থিত হবেন তিনি। সকাল ১০টায় নুনিয়ারছড়া ঘাট (বিআইডব্লিউটিএ ঘাট) থেকে সোনাদিয়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে বনায়ন কর্মসূচি ও কচ্ছপ হ্যাচারি স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন এবং ভিলেজ কনজারভেশন গ্রুপের (ভিসিজি) সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে।
সফরের দ্বিতীয় দিন রোববার সকালে কক্সবাজারের বন কনজারভেশন রেস্ট হাউস থেকে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। সকাল ৮টা ৫০ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হয়ে পরে বাংলাদেশ সচিবালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁর।
সফরকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হুসাইন ও ব্যক্তিগত কর্মকর্তা রুহুল আমিন তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ সফরে কক্সবাজারের বনাঞ্চল সংরক্ষণ, বনায়ন কার্যক্রম এবং জীববৈচিত্র্য রক্ষায় চলমান উদ্যোগ ও সম্ভাবনা পর্যালোচনার সুযোগ তৈরি হতে পারে
কক্সবাজার সফরে আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
