তৌহিদুল ইসলাম ফরহাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার ২৯টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২০৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর কক্সবাজার আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে ছিলেন জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মো. শফিউল আযম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবুল কাশেম এবং উপজেলা প্রশিক্ষিকা সানজিদা আলম।
ব্রিফিংয়ে পূজামণ্ডপভিত্তিক সদস্যদের দায়িত্ব বণ্টন, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে সতর্কতা ও পেশাদারিত্বের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।