ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করলেন প্রফেসর আ.ন. ম সিরাজুল ইসলাম।

১৪ অক্টোবর আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক। এর আগে গত ৮ অক্টোবর অনলাইনের মাধ্যমে যোগদানপত্র জমা দেন।

দায়িত্ব গ্রহণের পর প্রফেসর আ. ন ম সিরাজুল ইসলামকে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এরপর শিক্ষকদের সঙ্গে পরিচয় হন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

শিক্ষকতা জীবনের শেষ সময়ে এসে অধ্যক্ষের মতো এই গুরু দায়িত্ব যথাযথ পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রফেসর আ. ন. ম সিরাজুল ইসলাম।

তিনি ১৮ তম বিসিএস এর গর্বিত সদস্য এবং চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ, সহজ-সরল ও সাদামাটা ব্যক্তিত্ব অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

এদিকে, প্রফেসর আ.ন. ম সিরাজুল ইসলাম অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তাকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১৪ অক্টোবর দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক, সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর ও সহকারী রেজিস্ট্রার সেলিম জাহাঙ্গীর।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অধ্যক্ষ প্রফেসর আ.ন. ম সিরাজুল ইসলাম।

# প্রফেসর আ.ন.ম. সিরাজুল ইসলাম এর সংক্ষিপ্ত পরিচিতি:
*প্রাথমিক শিক্ষা: খুটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়
৫ম শ্রেণি: ১৯৭৭
এসএসসি- ১৯৮৩(১ম বিভাগ), ৮ম ব্যাচ,খুটাখালী উচ্চ বিদ্যালয়-এর সর্বপ্রথম ১ম বিভাগ এবং কক্সবাজার জেলায় ঐ বছর ২০ জন ১ম বিভাগ অর্জনকারীদের মধ্যে ১২ তম।
এইচএসসি -১৯৮৫(১ম বিভাগ)
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম।
বিএসএস (অনার্স)-১৯৮৯-২য় শ্রেণী,
৭ম স্থান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অর্থনীতি বিভাগ।
এমএসএস (অর্থনীতি)-১৯৯০- ২য় শ্রেণী, ৫ম স্থান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
*১৮ তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান: ১৯৯৯ খ্রি:
কর্মজীবনে স্যার আশুতোষ সরকারি কলেজ, চট্টগ্রাম, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার, বান্দরবান সরকারি কলেজ, বান্দরবান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম, সরকা
রি হাজী এ,বি কলেজ, সন্দ্বীপ, চট্টগ্রাম এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম-এ দীর্ঘদিন বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।
পিতা: মরহুম মোহাম্মদ কলিম
মাতা: মরহুমা রহিমা বেগম
সহধর্মিণী: প্রফেসর জেসমিন ফাতেমা চৌধুরী, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, বর্তমানে
চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম-এ অর্থনীতি বিভাগে অধ্যাপক পদে কর্মরত।
*খুটাখালী, চকরিয়া, কক্সবাজার।
*দুই কন্যা সন্তান
১ম/জ্যেষ্ঠ কন্যা – চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩য় বর্ষে অধ্যয়নরত
২য়/কনিষ্ঠ কন্যা এইচএসসি পরীক্ষা,২০২৬ -এর ফলপ্রার্থী