এম. মনছুর আলম, চকরিয়া:

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া উপজেলা কমিটির উদ্যোগে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চকরিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

আয়োজিত শোভাযাত্রায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম. জাহেদ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকাল প্রতিনিধি এম. আর. মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও অ্যাডভোকেট এ. এম. ওমর আলী, বিএমএসএফ চকরিয়া শাখার সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজাদী প্রতিনিধি ছোটন কান্তি নাথ, সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদ ও সুপ্রভাত বাংলাদেশের প্রতিনিধি এম. জিয়াবুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও সিনিয়র সাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি রফিক আহমদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আবদুল মজিদ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মুকুল কান্তি দাশ, সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মুহাম্মদ মনজুর আলম, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি বাপ্পী শাহরিয়ার, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি নাজমুল সাঈদ সোহেল, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো. কামাল উদ্দিন, দৈনিক বাংলার প্রতিনিধি ইউসুফ বিন হোসাইন, ফ্রিল্যান্স সাংবাদিক এরশাদুল হক, দৈনিক খবরের কাগজ প্রতিনিধি রাজু দাশ এবং দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি কফিল উদ্দিন উপস্থিত ছিলেন।