সিবিএন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়-এর (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হয়েছে।