ডেস্ক নিউজ:

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কচুয়া উপজেলার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী সাফ জানিয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার কোনো প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, সারাদেশের আগে কচুয়া উপজেলাকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। এখান থেকেই সেই মডেল সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। কারণ নিজের ঘর থেকেই পরিবর্তনের সূচনা করতে হয়। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পুরনো পদ্ধতিতে আর এসএসসি পরীক্ষা নেওয়া হবে না। সময়োপযোগী ও বাস্তবসম্মত নতুন নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা প্রকৃত সত্য তুলে ধরবেন এবং কোনো বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপন করবেন না।

এছাড়া আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর এবং পর্যবেক্ষকদের একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।