বান্দরবান প্রতিনিধি :

রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী কমিটি ও স্বেচ্ছাসেবকদের মধ্যে দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় গুরুত্বসহকারে মূলনীতি বাস্তবায়নের পাশাপাশি সচেতনতামূলক ক্যাম্পেইন, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, দুর্যোগ মোকাবিলাসহ নানা বিষয়ে কর্মশালায় যুব ও ইউনিট নির্বাহী কমিটির সদস্যরা একে অপরের সাথে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

মঙ্গলবার মেঘলাস্থল রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট কার্যালয়ের হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউনিটের ভাইস চেয়ারম্যান মোমেন চৌধুরী।

ইউনিট অফিসার আসশাদুল হায়দার এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন সেক্রেটারী শদীদুর রহমান সোহেল, কার্যনির্বাহী সদস্য ডা: মিতু ইসলাম, আবুল বাশার নয়ন, দেলোয়ার হোসেন, যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ভারময় কিম বম (ভার্তিক)। এছাড়াও উপ-যুব প্রধানবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ ও উপ-বিভাগীয় প্রধানবৃন্দ নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে মতামত তুলে ধরেন।

এসময় বক্তারা, রেড ক্রিসেন্টের মূলনীতির নানাদিক তুলে ধরে, স্বেচ্ছাসেবকদের মাঠ পর্যায়ে কাজের সময় আচরণবিধি মেনে চলা, নিরাপত্তা-ঝুঁকিসহ ইউনিটের উন্নয়নে যার যার অবস্থান থেকে অবদান রাখার আহŸান জানান।