এখন পর্যন্ত ৭ জন মৃতের নাম ও পরিচয় জানা গেছে। এ ঘটনায় রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিরা হলেন, রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) ও ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতির স্ত্রী নাসরিন আক্তার মুক্তা।

cox 3
টুপটুপ রিসোর্টের ছিল না অগ্নিনিরাপত্তা লাইসেন্স, করা হয়েছিল সতর্ক
দোলন আচার্য বলেন, মৃত ব্যক্তিরা সবাই পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মরদেহের সংখ্যা আরও বাড়তে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।