নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে সকাল ৮টায় ছেড়ে আসা এমবি টেকনাফ জাহাজটি দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টায় সেন্টমার্টিন দ্বীপের জেটিতে পৌঁছেছে। ৯ নভেম্বর সকাল ৮ টায় ৩৩৫ জন যাত্রী নিয়ে এমভি টেকনাফ জাহাজটি সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটিতে ৫৭ জন বিদেশি পর্যটক ছিলো বলে জানা গেছে।
দীর্ঘ সময় সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন জাহাজের পর্যটকরা।
খোঁজখবর নিয়ে জানা গেছে, বিকাল সাড়ে পাঁচটায় সেন্টমার্টিনের জেটিতে পর্যটক নামিয়ে দিয়ে পুনরায় সন্ধ্যা ছয়টায় জাহাজটি সেন্টমার্টিন থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করে। সাগরপথে কোন দুর্ঘটনা না ঘটলে রাত বারোটায় নুনিয়ারছড়া ঘাটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক ছিদ্দিকুর রহমান জানান, সাধারণত স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রত্যাশা নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে আসেন পর্যটকরা। কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ যাত্রায় অনেক পর্যটকের ভ্রমণের আনন্দ ম্লান হয়ে যায়।
এত দীর্ঘ সময় লাগার কারণ কী, জাহাজ চলাচলের ব্যবস্থাপনায় কোনো সমস্যা রয়েছে কি না এবং পর্যটকদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে—এমন প্রশ্ন উঠেছে।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিনগামী পর্যটকদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়োপযোগী যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
এ বিষয়ে জাহাজ কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
নুনিয়ারছড়া ঘাট থেকে সকাল ৮টায় যাত্রা
সাগরপথে ৯ ঘন্টা পর ৩৩৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন পৌঁছলো এমভি টেকনাফ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
