প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫৩ তম বার্ষিক সভা আগামী ২২ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভাকে সফল করার লক্ষ্যে প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুমের কার্যনির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর ) বিকেলে মাদ্রাসা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন, মাদ্রাসার মুহতামিম ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ। বিশেষ আলোচক ছিলেন, পরিষদের অন্যতম উপদেষ্টা ও মাদ্রাসার উস্তাযুল হাদীস মাওলানা আব্দুল খালেক কাউছার।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, সংগঠনের সহ-সভাপতি হাফেজ ছৈয়দুল আমিন, হাফেজ জাহেদ কলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আছেম, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শহীদুল্লাহ, দফতর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা অলি উল্লাহ আরজু, নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল মোস্তফা প্রমুখ।

পরামর্শ সভায় এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক আত্মার বন্ধন অটুট রাখার মাধ্যমে দাওয়াতে দ্বীনের বিকাশধারায় অগ্রণী ভূমিকা পালনের প্রতি তাগিদারোপ করা হয়। সেই সাথে বার্ষিক সভা উপলক্ষে সার্বিক সহযোগিতা প্রদান ও প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ আয়োজনসহ গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।