পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় সামাজিক বনায়নের গাছ পাচারের সময় নছিমনসহ বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বন বিভাগ।
সোমবার (৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে বারবাকিয়া রেঞ্জের পাহাড়চাঁন্দা বন বিটের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব কাঠ ও নছিমন জব্দ করেন।
পাহাড়চাঁন্দা বন বিট কর্মকর্তা সরোয়ার সাঈদি জানান, সামাজিক বনায়নের গাছ কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নছিমনসহ কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাছ কাটা ও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
