নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় একটি কূপ খনন কাজ শেষে আগুনের জ্বালিয়ে এতে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করেছে বাপেক্স। এছাড়া এ কূপ থেকে দৈনিক সাত মিলিয়ন ঘনফুট গ্যাস মিলতে পারে বলেও জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপের খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক সাত মিলিয়ন ঘনফুট করে গ্যাসের সন্ধান মিলবে এবং জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খনন কাজ শেষে আজ দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

আগুনের উত্তাপ থাকায় পরে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের উপস্থিতিতে নতুন করে আগুন জ্বালানো হবে।