নিজস্ব প্রতিবেদক:
বৃহত্তর চট্টগ্রামের পাঠকনন্দিত পত্রিকা দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ নিজস্ব প্রতিবেদক ইমাম খাইরকে ব্যুরো চিফ পদোন্নতি প্রদান করা হয়েছে।
তার পেশাগত অবস্থান, কর্তব্যবিনষ্ঠতাসহ সার্বিক বিবেচনায় পত্রিকার সম্পাদক কবির হোসেন ছিদ্দিকী ৭ অক্টোবর অফিসিয়াল সিদ্ধান্তক্রমে এই পদোন্নতি ঘোষণা দেন।
ইমাম খাইরের অধীনে কক্সবাজার জেলার সকল উপজেলা প্রতিনিধি কাজ করবেন।
সেই সঙ্গে ব্যুরো অফিসের অধীনে মাল্টিমিডিয়া প্রতিনিধিসহ আরো দুইজন রিপোর্টার নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীদেরকে আগামী ৭ দিনের মধ্যে ব্যুরো চিফের সঙ্গে যোগাযোগের জন্য আহ্বান করা হচ্ছে।
ইমাম খাইর ২ দশকের বেশি সাংবাদিকতায় জাতীয় এবং স্থানীয় পত্রিকার সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত উপস্থাপক।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত অনলাইন গণমাধ্যম কক্সবাজার জেলার সর্বপ্রথম এবং সর্বাধিক জনপ্রিয় নিউজ মিডিয়া কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)/কক্সবাজার নিউজ-সিবিএন এর নির্বাহী সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটর সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) পদে নিযুক্ত আছেন।
ইমাম খাইর কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য। ছাত্র জীবন থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পেশাগত দায়িত্ব দায়িত্ব পালনে তিনি সবার দোয়া, পরামর্শ এবং সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ ব্যুরো চিফ পদোন্নতি দেওয়ায় সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
দৈনিক সাঙ্গুর কক্সবাজারস্থ ব্যুরো চিফ পদোন্নতি পেলেন ইমাম খাইর
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
