সিবিএন ডেস্ক:

কক্সবাজার সিটি কলেজে শিক্ষার্থীদের গবেষণামুখী করতে ‘Importance of Research’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে স্থানীয় পরিবেশ, জনস্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, জলবায়ু পরিবর্তন ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে তথ্যভিত্তিক গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করেন বক্তারা।

কলেজের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দিকা লিমা।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রোগ্রামার শাহাব উদ্দিন রানা এবং CCDRC-এর প্রতিষ্ঠাতা মো. আরিফ উল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন কলেজের সহকারী অধ্যাপক এহসান উদ্দিন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক নয়ন পাল এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইউনূস। সেমিনার সঞ্চালনা করেন CCDRC-এর সদস্য সানজিদা আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক তাহিয়ান কামাল, সদস্যসচিব যিয়া উল হক, মো. ফাহিম, রফিকুল ইসলাম সাইদি, স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম বাংলাদেশের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক মনির আজিম, আইপিপির সভাপতি আফিয়া আকতার এবং সদস্য পাপিয়া বড়ুয়া।

সেমিনারে বক্তারা বলেন, গবেষণা শুধু উচ্চশিক্ষার অংশ নয়; স্থানীয় সমস্যার কারণ চিহ্নিত করে কার্যকর সমাধান বের করার অন্যতম মাধ্যম। কক্সবাজারের পরিবেশ, পর্যটন, জলবায়ু, জনস্বাস্থ্য ও সামাজিক বাস্তবতা নিয়ে শিক্ষার্থীরা গবেষণায় যুক্ত হলে স্থানীয় উন্নয়ন পরিকল্পনাতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।