অনলাইন ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)।
ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে রেখে তাঁর দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করেছেন।
বিশ্বনেতাদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় ছবিটি প্রকাশ করে। এর আগে নৈশভোজে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের উপস্থিতির খবর প্রকাশিত হলেও, নতুন প্রকাশিত ছবিটি তাঁদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণের দৃশ্য সামনে এনেছে।
-বাসস
ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান ও জুবাইদার ছবি প্রকাশ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
