নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আফসার আর নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর বয়স হয়েছিলো ৪৭ বছর। তিনি বিসিএস ২৫ তম ব্যাচের একজন ক্যাডার। তার নিজ বাড়ি ব্রাহ্মনবাড়ীয়া জেলায়।