জসিম উদ্দিন টিপু, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৪০হাজার পিচ ইয়াবাসহ ছদ্মবেশী এক জেলেকে আটক করা হয়েছে। আটক ছদ্মবেশী জেলেকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়,২৫ সেপ্টেম্বর জুমাবার সকাল ১০টা ২০মিনিটের দিকে হোয়াইক্যং বিওপির জওয়ানেরা কারাইগ্যাঘোনা সীমান্তে অভিযান চালিয়ে ৪০হাজার পিচ ইয়াবাসহ ক্যাম্প-৯ বাসিন্দা দিল মুহাম্মদের ছেলে মোঃ সালামকে আটক করেন। ৬৪বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল জহিরুল ইসলাম জি সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
