সরওয়ার কামাল, মহেশখালী |
মহেশখালীতে দোহা’স ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ্ব আব্দু শুক্কুর সিআইপির সভাপতিত্বে এবং অধ্যক্ষ মো. শামসুদ্দোহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
প্রধান বক্তা ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুবায়েত আহমেদ। উদ্বোধক ছিলেন মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি আব্দুস সোলতান, মহেশখালী পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, হোয়ানক পানিরছড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজ গোপাল ঘোষ, মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তারেক রহমান জুয়েল, মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কায়সার হামিদ মনির, জসিম উদ্দিন, শহীদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ দেশ গড়ার প্রধান কারিগর। শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
