র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭-এর চট্টগ্রামের নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার—সিও) হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি র‍্যাব-১৫-এ কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

নতুন দায়িত্ব নেওয়ার আগে র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি এখন র‍্যাব-৪-এর কমান্ডিং অফিসার (সিও) হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সাধারণত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা নির্দিষ্ট মেয়াদে র‍্যাবে প্রেষণে (ডেপুটেশন) দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষে তারা নিজ নিজ বাহিনীতে ফিরে যান। এরই ধারাবাহিকতায় র‍্যাবের এই রদবদল হয়েছে বলে জানা গেছে।