নিজস্ব প্রতিবেদক:
মাত্র একটি রাত পোহালেই ২৮ আগস্ট বহুল কাঙ্ক্ষিত কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন।
ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন ফেডারেশনের নতুন নেতৃত্ব। যেখানে পাঁচটি সদস্য পদের বিপরীতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১ জন।
প্রতীক বরাদ্দের পর থেকে সব প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। ভোট ভিক্ষা করেছেন। নানা আশ্বাস আর প্রতিশ্রুতি দিয়েছেন।
সদস্য পদে ১১ প্রার্থীর মধ্যে ‘হেভিওয়েট প্রার্থী’ হচ্ছেন মো. শফিকুল ইসলাম শফিক। তার নির্বাচনী প্রতীক হাত ঘড়ি। শহরের অলিগলি হাত ঘড়ি প্রতীকের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে। সাধারণ ভোটারদের মুখে শফিকের নাম। ভদ্র, শান্তশিষ্ট প্রার্থী হিসেবে তার জুড়ি নাই।
মো. শফিকুল ইসলাম শফিক কাদের প্লাজা বার্মিজ মার্কেটের সাধারণ সম্পাদক, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সহঅর্থ সম্পাদক।
বার্মিজ মার্কেট এলাকার এক ব্যবসায়ী জানান, নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থীর তুলনায় শফিক অনেক গুন এগিয়ে। ব্যক্তি হিসেবে তার আচরণ, অতীতে ব্যবসায়ীবান্ধব ভূমিকা আমলে নিচ্ছেন ভোটাররা।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কৃষি অফিস রোড, অ্যান্ডারসন রোড, বদর মোকাম এলাকা, ফিশারি ঘাট, নুনিয়ার ছড়া, কেন্দ্রীয় বাস টার্মিনাল, বড়বাজার, কালুর দোকান, বৃহত্তর বার্মিজ মার্কেট, বাজার ঘাটাসহ প্রতিটি এলাকার অধিকাংশ ভোটারদের মুখে হাত ঘড়ি প্রতীকের কথা।
বার্মিজ মার্কেটে এলাকার ব্যবসায়ী আজাদ, কামাল, মো. সেলিম, আরমান, মাঈন উদ্দিন, জিসান, আরফাত, মানিক, ওমর সালমান, শাকিলসহ অন্তত ৫০ জন ভোটারের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। তারা জানিয়েছেন, বৃহত্তর বার্মিজ মার্কেট এলাকার একচেটিয়া ভোট মো. শফিকের হাত ঘড়ি প্রতীকে পড়বে। অন্যান্য এলাকার চিত্রও প্রায় এমন।
এই প্রসঙ্গে মো. শফিকুল ইসলাম শফিক বলেন, ‘দীর্ঘ অনেক বছর ধরে বার্মিজ মার্কেট এলাকায় আমি ব্যবসার সঙ্গে জড়িত। আমার আচরণ, লেনদেন সবার কাছে স্পষ্ট।’
তিনি বলেন, ’ব্যবসায়ীদের যেকোন বিপদ-আপদে সবসময় ছুটে গিয়েছি। সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়েছি। আমি নির্বাচিত হলে ফেডারেশন এবং সদস্যদের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করব। ভোটের আমানত যথাযথ রক্ষা করব। যোগ্যতার বিচারে বিবেচনায় রাখতে সম্মানিত ভোটারদের নিকট আমি অনুরোধ করছি।’
অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের সদস্য পদে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে ভোটাররা ভুল করবেন না বলে প্রত্যাশা শফিকের।
