নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শহিদুল ইসলাম শহিদের মোটরসাইকেল প্রতীকের সমর্থন ততই বাড়ছে। আগ্রহ বাড়ছে ভোটারদের মাঝে। বিকল্প দেখছে না মোটর সাইকেল প্রতিযোগিতার।
অন্যদিকে ব্যাপক জনসমর্থন দেখার পরেও অবিরাম প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থী শহিদুল ইসলাম শহিদ। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ২০ আগস্ট বড় বাজার মসজিদ রোড, পৌরসভা মার্কেট, হাজী দানুনিয়া কমপ্লেক্স, পেশকার পাড়া, মাছ বাজার, কাঁচা বাজার ও বড় বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন শহিদুল ইসলাম শহিদ।
প্রচারণাকালে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল চোখে পড়ার মতো।
এসময় সমিতির উন্নয়ন ও সদস্যদের প্রয়োজনে মোটরসাইকেল প্রতিটি ভোট প্রার্থনা করেন শহীদুল ইসলাম শহিদ।
নির্বাচিত হলে ভোটার এবং সাধারণ ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।