মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে বিভিন্ন মাদক মামলার ৭৯ কোটি ৯০ লক্ষ ৫০ হাজার ১০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দীর্ঘ তিন ঘন্টা কক্সবাজার আদালত কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভা:) মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য ও জুডিসিয়াল এস.এম. গিয়াস উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

সিজেএম আদালতের ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ৪ প্রকার মাদকদ্রব্য রয়েছে। তারমধ্যে, ২৩ লক্ষ ২০ হাজার ৩৭৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭৯’৫০ লিটার দেশীয় চোলাই মদ, ১ হাজার ৬৯১ ক্যান বিদেশী বিয়ার এবং ৯২ বোতল ফেনসিডিল।

এসব মাদক বিভিন্ন মাদক মামলায় আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জব্দ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে কোর্ট ইন্সপেক্টর শাহ আলম সহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্টাফ ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।